ডিআরইউ ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এ রোমাঞ্চকর ম্যাচে দ্য ডেইলি স্টারকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।
‎আজ সোমবার সকালে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দ্য ডেইলি স্টার। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে দলটি।
‎জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সমান ১০৩ রান তোলে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফলে ম্যাচটি টাই হয়। পরে সুপার ওভারে জয় নিশ্চিত করে ইনডিপেনডেন্ট টেলিভিশন।
‎ম্যাচে অপরাজিত ৪০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিকদার মেহেদী।





















