আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

সার ডিলার নিয়োগে বিএনপি নেতা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের স্বজনদের নাম

  • MIT ERP
  • Update Time : 12:54:09 pm, Monday, 9 November 2026
  • 9

সার ডিলার নিয়োগে বিএনপি নেতা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের স্বজনদের নাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের চারটি উপজেলার ২৯টি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় নতুন করে ৩১ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় জটিলতার কারণে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি তিনটি ইউনিয়নে ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিত রেখেছে।

গত ৪ নভেম্বর সার ডিলার নিয়োগের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। নতুন নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে রয়েছেন খুচরা সার ডিলার, টিসিবির ডিলার, খাদ্য কর্মসূচির ডিলার, চাকরিজীবীদের পরিবারের সদস্য, শিক্ষার্থী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। ঠাকুরগাঁওয়ের চার উপজেলার ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।

বাকি তিনজন আওয়ামী লীগের নেতা ও সমর্থক। অভিযোগ রয়েছে, তাদের বেশির ভাগেরই সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা নেই। এমনকি নির্ধারিত ধারণক্ষমতার গুদামও নেই। আরও অভিযোগ, ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে কোনো ব্যবসা ছিল না, ছিল না আয়করসংক্রান্ত নথি। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে তাদের ব্যাংক হিসাবও ছিল না। অন্যদিকে, দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যবসায়ী আবেদন করেও ডিলার হতে পারেননি।

তাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় না থাকায় তারা বঞ্চিত হয়েছেন। তবে কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখার কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে নতুন ডিলার নিয়োগের বিষয়টি জানানো হয়।

চিঠি অনুযায়ী, পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটিতে সাতজন, রানীশংকৈল উপজেলার একটি পৌরসভাসহ আটটি ইউনিয়নে আটজন এবং হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে পাঁচজন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নিয়োগ পাওয়া ৩১ জনের মধ্যে চারজন স্থানীয় বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।

এ ছাড়া বিএনপির সাবেক একজন নেতা, একজন সমর্থক, ছাত্রদলের সাবেক দুই নেতা, মহিলা দলের একজন নেত্রী এবং তাঁতী দল ও ওলামা দলের একজন করে নেতা ডিলারশিপ পেয়েছেন। পাশাপাশি ১০ জন বিএনপি নেতার স্ত্রী, দুই নেতার সন্তান, দুই নেতার ভাই, একজন খুচরা সার ডিলার, একজন টিসিবির ডিলার, দুইজন খাদ্য কর্মসূচির ডিলার এবং তিনজন চাকরিজীবী পরিবারের সদস্য ডিলার হয়েছেন।

এ ছাড়া এক নেতার স্বজন এবং সংসদ সদস্যের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত একজনও ডিলারশিপ পেয়েছেন। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা, একজন সমর্থক এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন—এমন একজনও তালিকায় রয়েছেন। তালিকায় বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে সার ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম।

আবুল হোসেন রাজনীতির পাশাপাশি ওষুধ ও ডায়াগনস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি উপজেলা ড্রাগ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। রেনুয়ারা বেগমের নিজস্ব কোনো দোকান না থাকলেও ভোমরাদহ বাজারে মমতাজ ফিলিং স্টেশনের পাশে সবুজ নামের এক কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে নিজের সাইনবোর্ড লাগিয়েছেন। ছেলে চাকরিজীবী হওয়ায় স্ত্রীর নামে ডিলারশিপ নিয়েছেন বলে জানা গেছে।

তবে সার ব্যবসায় তার স্ত্রীর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। কোষারানীগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ। তারও সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার। তারও আগে কোনো ব্যবসার অভিজ্ঞতা নেই। পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের মেয়ে শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়া।

মামুনুর রশিদ পীরডাঙ্গী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক এবং তার স্ত্রী সালমা বেগম ভেলাতৈড় দাখিল মাদ্রাসার শিক্ষক। তাদের মেয়ে সিনথিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। মেয়ের নামে ডিলারশিপ নিয়েছেন তার বাবা। সিনথিয়া এলাকায় থাকেন না, ঢাকায় বসবাস করেন। তারও সার ব্যবসায় কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। হাজীপুর ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম।

তারও এ ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। দৌলতপুর ইউনিয়নে ডিলার হয়েছেন সংসদ সদস্য জাহিদুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোজাফর রহমান। তারও আগে সার ব্যবসার অভিজ্ঞতা ছিল না। পীরগঞ্জ পৌরসভায় সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হকের স্ত্রী শ্যামলী আক্তার। পৌরসভার জগথা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে তার সার বিক্রির কোনো ব্যবসা ছিল না।

এ ছাড়া সেনগাঁও ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান, সৈয়দপুর ইউনিয়নে ছাত্রদলের সাবেক নেতা ফরহাদ হোসেন, জাবরহাট ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমানের ছেলে আহমেদ আব ইয়াজ এবং বৈরচুনা ইউনিয়নে বিএনপির সমর্থক লুৎফর রহমান সার ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। তাদের কারও সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম।

আরফান আলী নিজেও টিসিবির ডিলার। অভিযোগ রয়েছে, একই পরিবারের হাতে দুটি ডিলারশিপ গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার স্ত্রী আগে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। সার ব্যবসায় তারও পূর্ব অভিজ্ঞতা নেই। ধনতলা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার, বড় পলাশবাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, দুওসুও ইউনিয়নে তাঁতী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হায়দার আলী এবং ভানোর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সদস্য রফিকুল ইসলাম ডিলারশিপ পেয়েছেন।

তাদের কারও সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। আমজানখোর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদের বড় ভাই জহিরুল হক এবং বড়বাড়ী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার ডিলার হয়েছেন। জুলফিকার আলী নিজে নিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং খাদ্য কর্মসূচির ডিলার। এ ছাড়া তিনি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামের ঘনিষ্ঠ ব্যক্তি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবর রহমানের ভাই।

নুরজাহান আক্তারেরও সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। তবে এ উপজেলায় চাড়োল ইউনিয়নের ডিলার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদের বড় ভাই জাহাঙ্গীর আলমের প্রতিষ্ঠান মেসার্স জিএস ট্রেডার্স ডিলারশিপ পেয়েছে। সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর আলম গত ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন।

তিনি জানান, ছোট ভাই মিলন মাহমুদের পরামর্শে দেশে এসে সার ডিলার হওয়ার জন্য আবেদন করেন। তারও এ ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। রানীশংকৈল পৌরসভায় সার ডিলারশিপ পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, এর আগে তিনি সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। এ ছাড়া ধর্মগড় ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন ডিলারশিপ পেয়েছেন।

হোসেনগাঁও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন, লেহেম্বা ইউনিয়নে বিএনপির সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. হাসানের পুত্রবধূ মিথিলা সানজিদা সিমি এবং কাশিপুর ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনের স্ত্রী ময়না আক্তার ডিলার হয়েছেন। মিথিলা সানজিদা সিমির স্বামী প্রকৌশলী বাদল খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। দেলোয়ার হোসেন সম্প্রতি পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন।

এ কারণে স্ত্রীর নামে ডিলারশিপ নিয়েছেন বলে জানা গেছে। নন্দুয়ার ইউনিয়নে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামাল আনোয়ার আহাম্মদের খালাতো ভাই রকিবুল হাসান ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। রকিবুল হাসান আগে থেকেই খুচরা সার ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত। বাচোর ইউনিয়নে ডিলার হয়েছেন রতন রায়। তিনি আওয়ামী লীগের সমর্থক। হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে ডিলার হয়েছেন সায়েদ আলী।

তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এই ইউনিয়নে ডিলারশিপ পেতে আবেদন করেছিলেন হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। তবে চূড়ান্ত তালিকায় তার নাম নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ডিলার হতে আমি টাকাও দিয়েছিলাম। কিন্তু আমাকে ডিলারশিপ দেওয়া হয়নি। ’ আমগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মশিউর রহমান ডিলার হয়েছেন।

ডাঙ্গীপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি করিমুল হক, হরিপুর ইউনিয়নে উপজেলা ওলামা দলের সভাপতি দরিবুল ইসলাম এবং ভাতুরিয়া ইউনিয়নে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন ডিলারশিপ পেয়েছেন। নাজমা পারভীনের স্বামী সাইফুল ইসলাম একটি কলেজের অধ্যক্ষ। তার দেবর আলাল বিএডিসির সার ডিলার। ‘দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ’ রানীশংকৈল উপজেলার বটতলী বাজারের সার ব্যবসায়ী জয়নাল আলী বলেন, দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যাদের মনোনীত করা হয়েছে, তাদের বেশির ভাগেরই ব্যবসার অভিজ্ঞতা নেই, এমনকি গুদামও নেই। এর ফলে প্রকৃত সার ব্যবসায়ীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে ২৭ বছর ধরে সার ব্যবসা করেও ডিলারশিপ পাননি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওহাব। তিনি বলেন, সার ডিলার নিয়োগে দুর্নীতি হয়েছে। যার টাকা নেই, তাঁর ডিলারশিপও নেই।

সার ডিলার নিয়োগের বিষয়ে জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘কৃষিপ্রধান দেশে ফসল উৎপাদন নিশ্চিত করতে সারের সরবরাহ সহজলভ্য করা জরুরি। কিন্তু সেখানে আমরা সার ডিলার নিয়োগেও দলীয়করণ দেখছি। এতে একদিকে কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে, অন্যদিকে সার সরবরাহের চেইন একধরনের সিন্ডিকেটে রূপ নিতে পারে।

’ যা বলছেন নিয়োগ পাওয়া ডিলাররা পীরগঞ্জ ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষার্থী শবনম মুস্তারী সিনথিয়ার বাবা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কথা বলেন। ডিলার নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কথা শোনা যাচ্ছে না, কল দিচ্ছি। ’ এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পরে আর ফোন রিসিভ করেননি। হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, ‘আমার পরিবার অনেক বছর ধরে ব্যবসা করে। সেই হিসাবে সার ডিলার হতে আবেদন করি। যাচাই-বাছাই শেষে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছি। এখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি। ’ ‘ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন ধরে দলের নেতা-কর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

এখন তাদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিচ্ছেন। এ কারণে তারা সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন। ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না। অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, ‘যারা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তারা এখন নানা কথা ছড়াচ্ছেন। সার ডিলার নিয়োগ ইউএনও ও ডিসির মাধ্যমে হয়েছে।

অনিয়ম হলে সেটি তাদের দায়। এখানে আমার কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের যার নিয়োগ পাওয়ার কথা বলা হচ্ছে, তিনি আমার নির্বাচনে কাজ করেছিলেন। নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে। ’ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, নতুন সার ডিলার নিয়োগের বিষয়ে কৃষি বিভাগের কোনো মন্তব্য নেই।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সার ডিলার হওয়ার আবেদনগুলো উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি যে সুপারিশ করেছে, তা নীতিমালা অনুসারেই করা হয়েছে। জেলা প্রশাসন সেই সুপারিশে কোনো পরিবর্তন করেনি। তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানোর পর সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের বাজারে ৪০০টি ইলেকট্রিক পণ্য নিয়ে এল আকিজ রিসোর্সের ইনোভার

সার ডিলার নিয়োগে বিএনপি নেতা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের স্বজনদের নাম

Update Time : 12:54:09 pm, Monday, 9 November 2026