আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের তিন মামলায় আসামি চার হাজার, গ্রেপ্তার ৩০

  • MIT ERP
  • Update Time : 08:53:35 pm, Monday, 2 November 2026
  • 16

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের তিন মামলায় আসামি চার হাজার, গ্রেপ্তার ৩০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করে শিল্পাঞ্চল-২ (গাজীপুর) পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, এসব মামলায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বকেয়া মজুরির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ি ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন।

এসময় আন্দোলনকারীরা গাড়িতে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া হয়। কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে এবং পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করা হয়।

এর আগে, রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকদিনের শ্রমিক আন্দোলনের ফলে গাজীপুরী ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুর এবং ঢাকার উদ্দেশে আসা যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে বড় খবর দিল শিক্ষা মন্ত্রণালয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের তিন মামলায় আসামি চার হাজার, গ্রেপ্তার ৩০

Update Time : 08:53:35 pm, Monday, 2 November 2026