আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

  • MIT ERP
  • Update Time : 03:28:10 pm, Saturday, 31 October 2026
  • 28

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের চৌয়ালা মহল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় চৌয়ালা এলাকার বিল্লাহ হোসেন (৩৮) এবং ইয়াসিন মিয়া (৩৫) নামে ২জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তবে এই ঘটনায় আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, ‘চৌয়ালায় গুলিতে দুজন আহত হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ১০/১৫টি করে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যায় তারা প্রতিপক্ষের গুলিতে আহত হয়। তবে কারা এর সঙ্গে জড়িত আছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জেনে জানানো হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ৯৭৮ জন গ্রেপ্তার

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

Update Time : 03:28:10 pm, Saturday, 31 October 2026