আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর কোটালীপাড়ায় সড়কের বাজার উচ্ছেদ

  • MIT ERP
  • Update Time : 03:55:23 pm, Saturday, 31 October 2026
  • 20

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর কোটালীপাড়ায় সড়কের বাজার উচ্ছেদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দৈনিক রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়কের ওপর বসা বাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি কমায় স্বস্তি ফিরেছে পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।

গত ২৪ অক্টোবর দৈনিক রূপালী বাংলাদেশে ‘সড়কে বাজার, তীব্র যানজট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর সকালে মাইকিং করে সড়কের ওপর বাজার না বসানোর নির্দেশ দেওয়া হয়। এরপর ৩১ অক্টোবর সকালে সড়ক ছেড়ে পাশের বালুভরা একটি মাঠে বাজার বসান ব্যবসায়ীরা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান নেটিজেনরা। একই সঙ্গে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকে। শনিবার (৩১ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী নিয়ে সড়কের পাশের বালুভরা মাঠে অবস্থান নিয়েছেন। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

কমেছে পথচারী ও ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি। ক্রেতা অসীম বাড়ৈ বলেন, সড়কের ওপর থেকে বাজার সরিয়ে নেওয়ায় একদিকে সড়কে নিরাপত্তা বেড়েছে, অন্যদিকে সাধারণ ক্রেতাদের ভোগান্তিও কমেছে। মাছ বিক্রেতা শ্যামল সরকার বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনায় সড়কের জায়গা ছেড়ে দিতে হয়েছে। তবে ব্যবসায়ীদের জন্য একটি স্থায়ী বাজারের জায়গার ব্যবস্থা করাও প্রশাসনের দায়িত্ব।

আপাতত একজন ব্যক্তির মালিকানাধীন জায়গায় অস্থায়ীভাবে বসেছি। জায়গার মালিক তাদের উঠিয়ে দিলে জীবিকা নিয়ে বিপাকে পড়তে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন বলেন, জনসাধারণের ভোগান্তি দূর করতেই সড়কের ওপর থেকে বাজার অপসারণ করা হয়েছে। খুব শিগগিরই বাজারটি স্থায়ী জায়গায় স্থানান্তরের জন্য কাজ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর কোটালীপাড়ায় সড়কের বাজার উচ্ছেদ

Update Time : 03:55:23 pm, Saturday, 31 October 2026