আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে মিলল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ

  • MIT ERP
  • Update Time : 04:37:14 pm, Saturday, 31 October 2026
  • 12

রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে মিলল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর উদ্যোগে এবং ডিকেএমসি হাসপাতালের সৌজন্যে নবজাগরণ সংগঠন এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ ছাড়া চর্ম ও অ্যালার্জি বিশেষজ্ঞ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, অর্থোপেডিকস ও বাত-ব্যথা চিকিৎসক, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ এবং গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পান। ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে মিলল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ

Update Time : 04:37:14 pm, Saturday, 31 October 2026