আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা: নিহত ১৪, শিশুসহ আহত ১৪

  • MIT ERP
  • Update Time : 06:08:35 pm, Friday, 30 October 2026
  • 13

ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা: নিহত ১৪, শিশুসহ আহত ১৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইউক্রেনের দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্যস্ত রেল প্ল্যাটফর্মে চালানো এই ড্রোন হামলায় শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছেন।

হামলার সময় জাপোরিঝঝিয়া শহরের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন।

ইউক্রেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জেটচালিত একটি ড্রোন প্ল্যাটফর্মে আঘাত হানে।

এছাড়া দিনিপ্রোর পাশাপাশি ইউক্রেনের আরও দুই শহরে রুশ হামলায় প্রাণ গেছে ৫ জনের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলার পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-সেভেনভুক্ত দেশগুলোর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, খেরসন অঞ্চলের অলেশকি এলাকায় স্থানীয় যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের আলোচনার খবরের মধ্যেই নতুন এ হামলা ঘটল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারি বাসায় ৩১ অক্টোবরের পর ভাড়াটিয়া পাওয়া গেলে বরাদ্দ বাতিল

ইউক্রেনের দিনিপ্রো রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলা: নিহত ১৪, শিশুসহ আহত ১৪

Update Time : 06:08:35 pm, Friday, 30 October 2026