আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৭০ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফয়সল আমীন

  • MIT ERP
  • Update Time : 08:56:56 pm, Thursday, 29 October 2026
  • 10

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৭০ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফয়সল আমীন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭০টির ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ৮ হাজার ২০১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১১৫ ভোট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। এই উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

পরে একে একে কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে শুরু করে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

এই আসনের উপনির্বাচনে প্রার্থীরা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৭০ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফয়সল আমীন

Update Time : 08:56:56 pm, Thursday, 29 October 2026