গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৯ জনের প্রাণহানি ঘটেছে।
আর একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৪২ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৩২, চট্টগ্রামে ২৪০, খুলনায় ২৮৪, ময়মনসিংহে ১২১, রাজশাহীতে ২৪৬, রংপুরে ১১৩ এবং সিলেটে ৪০ জন আক্রান্ত হয়েছেন।






















