আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

বরিশালে কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 03:07:26 am, Tuesday, 27 October 2026
  • 13

বরিশালে কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টার দিকে বরিশাল সদর উপজেলার দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। মুচলেকা নেওয়ার পর ড্রেজার ও বাল্কহেডগুলো ছেড়ে দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা বালুখেকোদের হাত থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

তেহরানে সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক

বরিশালে কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

Update Time : 03:07:26 am, Tuesday, 27 October 2026