তেহরানে আজ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনায় বসতে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই।
ইরানি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপ-সচিব আলী বাঘেরি জানান, গত সপ্তাহে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও মোহসেন রেজাইয়ের বৈঠকের সময় এই যৌথ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে অংশগ্রহণকারী ৩ দেশ ইরানের সঙ্গে মিলে একটি কার্যকর পদক্ষেপ নিতে পারে, যার লক্ষ্য নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে নিরাপত্তা গড়ে তোলা।
এছাড়া, এটি তেহরানের সেই আঞ্চলিক নিরাপত্তা দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে আঞ্চলিক শক্তিগুলোই নিরাপত্তার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে এবং এক্ষেত্রে ইরান তার নিজস্ব জাতীয় নিরাপত্তা গড়ে তোলার সফল অভিজ্ঞতাকে কাজে লাগাবে।





















