আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কাতারে শুরু বিশ্ব বিনিয়োগ ফোরাম, ঐতিহ্যবাহী সংগীতে বিশ্ব প্রতিনিধিদের বরণ

  • MIT ERP
  • Update Time : 04:26:12 pm, Sunday, 25 October 2026
  • 17

কাতারে শুরু বিশ্ব বিনিয়োগ ফোরাম, ঐতিহ্যবাহী সংগীতে বিশ্ব প্রতিনিধিদের বরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কাতারের রাজধানী দোহায় আজ রোববার শুরু হয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের আয়োজনে বিশ্ব বিনিয়োগ ফোরাম ২০২৬।

এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের কাতারের ঐতিহ্যবাহী সংগীত ও বাদ্যযন্ত্রের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে। দোহার শেরাটন কনভেনশন সেন্টারে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বিশ্বব্যাপী বিনিয়োগের সুযোগ সৃষ্টি, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং জলবায়ুসহিষ্ণু উন্নয়ন নিয়ে আলোচনা এ আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশ থেকেও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকোভা ফাউন্ডেশনের (ইসিওভিএ ফাউন্ডেশন) প্রধান নির্বাহী কর্মকর্তা মতিন সাগর ফোরামে অংশ নিচ্ছেন। জলবায়ু অভিযোজন, টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ, নিরাপদ খাদ্য এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী তিনি। তিন দিনের এ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, বিনিয়োগের নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং ভবিষ্যৎ অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডাম্পিংয়ের মোটরসাইকেল ছুটিয়ে নিতে এসে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

কাতারে শুরু বিশ্ব বিনিয়োগ ফোরাম, ঐতিহ্যবাহী সংগীতে বিশ্ব প্রতিনিধিদের বরণ

Update Time : 04:26:12 pm, Sunday, 25 October 2026