আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পের দুঃখ প্রকাশ

  • MIT ERP
  • Update Time : 06:19:34 am, Sunday, 25 October 2026
  • 18

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পের দুঃখ প্রকাশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল না পেয়ে ফের দুঃখ প্রকাশ করেছেন। ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ২৫০ শতাংশ পর্যন্ত বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়ে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়া থেকে থামিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনি প্রচারসভায় তিনি এই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ভারত-পাকিস্তানসহ ‘আটটি যুদ্ধের মীমাংসা’ করেছেন। তিনি বলেন, ‘আপনারা ভারত ও পাকিস্তানকে থামিয়েছেন। দুটি পারমাণবিক (শক্তিধর রাষ্ট্র), আপনারা তাদের থামিয়েছেন? এ ক্ষেত্রে আমি বাণিজ্যের বিষয়টি কাজে লাগিয়েছি।

আমি তাদের বলেছি, ‘বন্ধুরা, আপনারা যদি এমনটা করেন, তবে আপনারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবেন না এবং প্রচুর অর্থ উপার্জনের সুযোগ হারাবেন, আর আমি উভয়ের ওপর ২৫০ শতাংশের বিশাল শুল্ক আরোপ করব, যাতে তোমরা আর কোনো ব্যবসা করতে না পারো। এতে তারা বিচলিত হয়ে উঠল, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠল আর তারা গোলাগুলি বন্ধ করল, ফলে যুদ্ধের অবসান ঘটল।

’ তিনি তার দাবিকৃত এসব কূটনৈতিক সাফল্যের জন্য নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে ফের হতাশা প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, ‘আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। ’ গত বছর কাশ্মীরের পেহলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা-পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া প্রাণঘাতী সংঘাত তিনি থামিয়ে দিয়েছেন, ট্রাম্প এমনটি দাবি করে আসছেন।

কিন্তু সংক্ষিপ্ত এই লড়াই থামাতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা নয়াদিল্লি বরাবরই অস্বীকার করে এসেছে। ভারত দাবি করে যে, ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল, তা কার্যকর হয় পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্সের (ডিজিএমও) অনুরোধে। পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমও ভারতীয় সামরিক বাহিনীতে তার সমকক্ষকে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহীতে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে বাড়ছে কাঠের খড়ির ব্যবহার

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পের দুঃখ প্রকাশ

Update Time : 06:19:34 am, Sunday, 25 October 2026