গ্রাহকদের প্রিমিয়াম জীবনযাপন, ভ্রমণ, খাবার ও লেনদেনে বাড়তি সুবিধা দিতে ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন।





















