আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ইনবক্সে অটোমেটিক তথ্য জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

  • MIT ERP
  • Update Time : 06:46:18 am, Sunday, 25 October 2026
  • 15

ইনবক্সে অটোমেটিক তথ্য জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভাই, এই ড্রেসটা কি নীল রঙের আছে? অর্ডারটা কবে পাব? ডেলিভারি চার্জ কত? ফেসবুকের ইনবক্সে এমন অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয় অনলাইন উদ্যোক্তাদের।

পণ্য বিক্রি, অর্ডার নেওয়া ও ডেলিভারির পাশাপাশি ক্রেতাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেক সময় অন্য কাজ ব্যাহত হয়। এই চাপ কমাতে ছোট ব্যবসায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এত দিন চ্যাটবট মূলত পণ্যের দাম, ডেলিভারি কিংবা দোকানের নিয়ম সম্পর্কে সাধারণ প্রশ্নের উত্তর দিত। এখন এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের তথ্য খোঁজা, পণ্যের মজুত যাচাই এবং অনুমতি অনুযায়ী কিছু কাজ সম্পন্ন করার সুযোগ তৈরি হচ্ছে।

ফলে ফেসবুকের ইনবক্সকেন্দ্রিক ব্যবসা পরিচালনায় আসতে পারে পরিবর্তন। বাংলাদেশে অনলাইন ক্রেতারা বাংলা, ইংরেজি ও বাংলিশ মিলিয়ে কথা বলেন। অনেক সময় আঞ্চলিক ভাষাও ব্যবহার করেন। এসব কথাবার্তা বুঝে সঠিক তথ্য দেওয়া এআইয়ের জন্য গুরুত্বপূর্ণ। শুধু প্রশ্নের উত্তর নয়, ব্যবসার নিয়ম মেনে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার সক্ষমতাও থাকতে হবে প্রযুক্তিটির।

দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এ ধরনের সেবা নিয়ে কাজ করছে। ফাস্টকম এআই ও অ্যাসেন্ড এআইয়ের মতো প্রতিষ্ঠান গ্রাহকের কথোপকথন ও ব্যবসা পরিচালনার কাজে এআই ব্যবহারের সুযোগ তৈরি করছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাবি, কিছু এফ-কমার্স ব্যবসায় গ্রাহকের কথোপকথন ও অর্ডার ব্যবস্থাপনার প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত এআইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা না হলে সব ব্যবসার ক্ষেত্রে একই ফল হবেÑ এমনটি বলা যায় না। এআই সাধারণ প্রশ্নের উত্তর ও পুনরাবৃত্ত কাজ সামলালে উদ্যোক্তারা পণ্যের মান, বিপণন এবং ব্যবসা সম্প্রসারণে বেশি সময় দিতে পারবেন। অন্যদিকে, কাস্টমার সার্ভিসের কিছু কাজ স্বয়ংক্রিয় হওয়ায় কর্মীদের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। জটিল অভিযোগ, বিশেষ পরিস্থিতি ও গ্রাহকের অসন্তোষ নিরসনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে।

তবে এআইয়ের ভুল তথ্য দেওয়া, অনুমতি ছাড়া অর্ডার পরিবর্তন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা জরুরি। প্রযুক্তির কার্যকারিতা নির্ভর করবে সঠিক তথ্য, উপযুক্ত ব্যবস্থা ও মানুষের তদারকির ওপর। ফেসবুকের ইনবক্স বাংলাদেশের অনেক ছোট অনলাইন ব্যবসার ভার্চুয়াল কাউন্টার। সেখানে এআইয়ের ব্যবহার বাড়লে ক্রেতাদের দ্রুত সেবা দেওয়া এবং ব্যবসার কাজ সহজ করা সম্ভব হতে পারে।

ভবিষ্যতে এআই সামলাবে সাধারণ কাজ, আর উদ্যোক্তারা মনোযোগ দেবেন ব্যবসার উন্নয়ন ও ক্রেতার সঙ্গে সম্পর্ক গড়ে তোলায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহীতে গ্যাস ও জ্বালানি তেলের সংকটে বাড়ছে কাঠের খড়ির ব্যবহার

ইনবক্সে অটোমেটিক তথ্য জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

Update Time : 06:46:18 am, Sunday, 25 October 2026