আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • MIT ERP
  • Update Time : 03:06:30 pm, Friday, 23 October 2026
  • 14

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘জামায়াতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছেন যে, বিরোধী দল খাচ্ছে চকলেট আর সরকারি দল খাচ্ছে বিরিয়ানি।’

আমি এর জবাবে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন বিরোধী দল চকলেট পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে ছিল। চকলেট কেন? আমাদেরকে বসারই জায়গা দেয়নি। ’ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কী খাচ্ছি সেটা অন্য আলোচনা। কারণ আমরা খাচ্ছি ঘরের মধ্যে। আপনারা তো দেখছেন না। কিন্তু আপনাদের চকলেট পাচ্ছেন এটা স্বীকার করেছেন। তার মানে বাংলাদেশের বিরোধী দলের কম বেশি হলেও মূল্যায়ন আছে।

এবং তাদের কথা সংসদে এবং সংসদের বাহিরে আমরা শুনছি। ’ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। নির্বাচনের মধ্যে দুর্গা উৎসবে যেভাবে গিয়ে আপনারা ঢাকের তালে নেচেছেন রোজা এবং পূজাকে এক করেছেন এবং পূজামণ্ডপে যেভাবে ঘুরাঘুরি করেছেন আমরা কিন্তু এইবার আপনাদেরকে কোনো পূজামণ্ডপে দেখিনি।

’ ‘এই যে ধোকাবাজির রাজনীতি সস্তা রাজনীতি ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্যে জনগণের জন্যে রাজনীতি করেন,’ যোগ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দলকে শুধু এটুকুই বলব বাকস্বাধীনতার মধ্যে বক্তব্যের শালীনতা যেন থাকে। এটা আমি বিনয়ের সাথে অনুরোধ করব। ’ বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।

এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের মানুষ ও ভোটাররা তা ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কোনো ধর্ম, কোনো বিশেষ গোষ্ঠী বা কাউকে পুঁজি করে রাজনীতি করার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নাই। আমরা দেশের সকল ধর্ম, মানুষ, জাতিগোষ্ঠী থেকে শুরু করে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম এবং বাংলাদেশের পাহাড়ি থেকে শুরু করে যারা বসবাস করেন সবাই বাংলাদেশি।

সবাইকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করতে চাই। ’ জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে বিরোধী দল সংসদে বক্তব্য দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে তারা ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করছে।

তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা খরচ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সংসদে আলোচনা করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, যেসব বিষয়ে বিরোধী দলের কথা বলার আছে, সেসব বিষয়ে সংসদে এসে বক্তব্য দিতে হবে।

পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

বিরোধী দলকে ‘কম-বেশি’ হলেও মূল্যায়ন করা হচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Update Time : 03:06:30 pm, Friday, 23 October 2026