আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

আগামী ৫ বছরে বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বেসরকারি বিনিয়োগ করবে জাপান

  • MIT ERP
  • Update Time : 12:23:03 pm, Friday, 23 October 2026
  • 18

আগামী ৫ বছরে বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বেসরকারি বিনিয়োগ করবে জাপান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বা ৬৩৬ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ করার পরিকল্পনা করেছে জাপান। দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানে একটি শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাবেন। বৈঠক শেষে প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগের এই উদ্যোগের কথা উল্লেখ থাকতে পারে। নিক্কেই এশিয়ার তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি স্থাপনা নির্মাণে ব্যয় হতে পারে। এ ছাড়া বাংলাদেশে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে যাওয়া প্রতিষ্ঠানও এই উদ্যোগের আওতায় আসতে পারে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ কয়েকটি পক্ষ এসব অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আজ থেকেই আগের সময়সূচিতে বন্ধ হবে শপিং মল ও দোকানপাট

আগামী ৫ বছরে বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বেসরকারি বিনিয়োগ করবে জাপান

Update Time : 12:23:03 pm, Friday, 23 October 2026