আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা

  • MIT ERP
  • Update Time : 12:51:08 pm, Friday, 23 October 2026
  • 24

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন। সাপ্তাহিক ছুটির সাথে শ্যামাপূজা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যুক্ত হয়ে এই ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে প্রতিষ্ঠানভেদে ছুটি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট ছুটির তালিকার ওপর। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির নিয়ম ভিন্ন হতে পারে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে টানা তিন দিনের ছুটি থাকবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির তালিকার ওপর। অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই।

এ কারণে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুসরণ করতে হবে। তাই নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আসিফ আকবরের গাড়িতে গুলি: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি বড় ভাইয়ের

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা

Update Time : 12:51:08 pm, Friday, 23 October 2026