আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 02:40:19 pm, Saturday, 24 October 2026
  • 17

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর পল্টন মডেল থানাধীন গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক পুরুষের আনুমানিক (৪০) মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, ভোর আনুমানিক ৬.৩০ মিনিটের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরবর্তীতে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশের সদস্যরা আমাদেরকে খবর দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে ঐ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ৮ টা ১০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। এছাড়া সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুলিশের দুর্নীতি এখনো বন্ধ হয়নি: এমপি আবুল খায়ের ভূঁইয়া

গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : 02:40:19 pm, Saturday, 24 October 2026