আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

মেডিকেল পরীক্ষার জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • MIT ERP
  • Update Time : 03:35:30 pm, Friday, 23 October 2026
  • 16

মেডিকেল পরীক্ষার জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কেন্দ্রীয় কারাগার থেকে মেডিকেল পরীক্ষার জন্য সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক এই সংসদ সদস্যকে ঢামেকে নিয়ে আসে।

পরে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাঁকে সোয়া ১২টার দিকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঢামেক থেকে আবার তাঁকে কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিনামূল্যে মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

মেডিকেল পরীক্ষার জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

Update Time : 03:35:30 pm, Friday, 23 October 2026