আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের আশঙ্কা

  • MIT ERP
  • Update Time : 03:48:14 pm, Friday, 23 October 2026
  • 12

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের আশঙ্কা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এখন পর্যন্ত ভূউপগ্রহরে তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এটি মূলত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এর সুনির্দিষ্ট গতিপথ ও তীব্রতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে আবাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রাথমিক প্রভাবে আপাতত সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বড় কোনো ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২৫ অক্টোবর থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে। পরবর্তী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

লঘুচাপ শক্তি সঞ্চার করছে, এতে গভীর সাগর ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে। বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জেলে ও মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিনামূল্যে মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের আশঙ্কা

Update Time : 03:48:14 pm, Friday, 23 October 2026