আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 08:50:41 pm, Sunday, 18 October 2026
  • 7

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি জরুরি অবতরণ করে। পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সের রোগীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সটি জরুরি অবতরণে বাধ্য হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভারতের আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চিকিৎসার প্রয়োজনে রোগী স্থানান্তরের মিশনে নিয়োজিত বিচক্রাফট কিং এয়ার সি৯০এ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে। ১২ হাজার ফুট উচ্চতায় ওঠার পর এটির কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে প্রধান দরজাটি ক্ষতিগ্রস্ত হয়ে আংশিক খুলে যায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন।

খবর পেয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান, অ্যাম্বুলেন্স, চিকিৎসকসহ সংশ্লিষ্ট জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়। পরে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে নিরাপদে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

এয়ার অ্যাম্বুলেন্সটিতে দুই ক্রু সদস্য, একজন রোগী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন। অবতরণের পর তাদের সবাইকে নিরাপদে পাওয়া যায়। পরে রোগীকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুম্বাইয়ে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

Update Time : 08:50:41 pm, Sunday, 18 October 2026