আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালক হত্যা ও ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

  • MIT ERP
  • Update Time : 07:49:46 pm, Sunday, 18 October 2026
  • 8

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালক হত্যা ও ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালক শাখাওয়াত হোসেন হত্যা ও অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় হাবিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আজ বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে৷ পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই পূর্ব চকপাড়া এলাকায় অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তদন্ত শুরু করে। ডিবি পুলিশের ওসি রাজু কামালের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলামের সহযোগিতায় পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বিভিন্ন আলামত ও ঘটনার পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হয়।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় হাবিল উদ্দিনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তিনি পাঁচবিবি উপজেলার ধাওয়াইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাজু কামাল সাংবাদিকদের বলেন, অটোভ্যান চালক শাখাওয়াত হোসেন হত্যা মামলার তদন্তে হাবিল উদ্দিনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাদারীপুরে নিজ হাতে হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালক হত্যা ও ছিনতাই মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

Update Time : 07:49:46 pm, Sunday, 18 October 2026