আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আপিলের শুনানি ১৭ নভেম্বর

  • MIT ERP
  • Update Time : 08:14:17 pm, Sunday, 18 October 2026
  • 10

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আপিলের শুনানি ১৭ নভেম্বর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রোববার,১৮ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ দিন নির্ধারণ করেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এর আগে জানিয়েছিলেন, আদালতের অবকাশকালীন ছুটি শেষে আপিল বিভাগে মামলাটির দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। এর ধারাবাহিকতায় মামলাটি রোববার শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ওঠে। পরে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার চার সহযোগী, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালককে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদী থেকে তাদের সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন।

রায়ে সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। এতে ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে নিম্ন আদালতে দণ্ডিত অপর নয়জনের কারাদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আপিল করেন। এসব আপিলের শুনানির মধ্য দিয়ে মামলাটির পরবর্তী বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে। আগামী ১৭ নভেম্বর এ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অনিয়ম ও লেজুরবৃত্তিতে টালমাটাল সওজের কার্যক্রম

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আপিলের শুনানি ১৭ নভেম্বর

Update Time : 08:14:17 pm, Sunday, 18 October 2026