আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

  • MIT ERP
  • Update Time : 08:32:19 pm, Sunday, 18 October 2026
  • 11

ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংস, ওএমএসের চাল বিতরণে অনিয়মের তদন্ত, পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করা এবং জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় এমপি মানিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে। গত সেপ্টেম্বর মাসে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫৫ হাজার রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

বিপুলসংখ্যক রোগীর সেবা নিশ্চিত করতে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষ সঠিকভাবে চাল পাচ্ছে না। ডিলারদের বিরুদ্ধে তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পাসপোর্ট অফিসে দালালচক্র, হয়রানি ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান জোরদার এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। যত্রতত্র পোস্টার লাগানো ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাঁদপুরের এসবি খাল দখলমুক্ত করার আহ্বান জানান তিনি। নামাজের সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণ অনুসন্ধান, হাইমচরের জরাজীর্ণ সড়ক সংস্কার এবং নির্মাণকাজে প্রতিবন্ধক বিদ্যুতের খুঁটি ও গাছ অপসারণেরও নির্দেশ দেন এমপি মানিক।

এ ছাড়া কুকুর-বিড়ালের টিকাদান কর্মসূচি চালু ও জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। জনগণের সমস্যা সরাসরি জানার জন্য আগামী শুক্রবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের তার বাসায় যাওয়ার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।

সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুম্বাইয়ে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা

ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

Update Time : 08:32:19 pm, Sunday, 18 October 2026