আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু ইভার মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 06:11:28 pm, Sunday, 18 October 2026
  • 10

পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু ইভার মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় ইভা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইভা উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের সোহেল মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইভা মহাসড়ক পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাহাড়ি পথ ও কুপির আলোর লড়াই পেরিয়ে ৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ইউসুফ জালাল

পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু ইভার মৃত্যু

Update Time : 06:11:28 pm, Sunday, 18 October 2026