আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

শ্রীমঙ্গলে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:57:14 pm, Sunday, 18 October 2026
  • 12

শ্রীমঙ্গলে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে জায়ান নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, আট বছর বয়সী ভাই ও দাদি গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন জায়ানের বাবা আব্দুল মুহিত দিপু, আট বছর বয়সী ভাই আয়ান এবং দাদি শামছুন নাহার (৭০)। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়।

পরে গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ ১১-৮২৬৩। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিন বছর বয়সী জায়ানের অবস্থা ছিল আশঙ্কাজনক। পরিবারের সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে নেওয়ার পর জায়ানের শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জায়ানের দাদি শামছুন নাহারের দুই পা ভেঙে গেছে। তার ভাই আয়ানেরও এক পা ভেঙেছে। এ ছাড়া বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবিতে এনসিপির মানববন্ধন

শ্রীমঙ্গলে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ বছরের শিশুর মৃত্যু

Update Time : 05:57:14 pm, Sunday, 18 October 2026