আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

নারায়ণগঞ্জে ভাইয়া গ্রুপের উদ্যোগে চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

  • MIT ERP
  • Update Time : 09:37:47 pm, Wednesday, 14 October 2026
  • 9

নারায়ণগঞ্জে ভাইয়া গ্রুপের উদ্যোগে চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

“বিনিয়োগের মেলায় আসুন, সম্ভাবনার দরজা খুলুন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসন মেলা। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেলস-এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের ৩য় তলায় অবস্থিত সিনামন রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভাইয়া গ্রুপের উপ পরিচালক (সেলস্ এণ্ড মার্কেটিং) মোহাম্মদ ফরহাদ উদ্দিন। নানা বিশেষ অফারের এই মেলা আগ্রহী ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত।

উদ্বোধনের দিনেই মেলায় আগ্রহী ক্রেতাদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। উপস্থিত বিক্রেতা প্রতিনিধিদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধার কথাও জানতে চান ক্রেতারা। তারা নারায়ণগঞ্জ শহরের আশেপাশে ভাইয়া গ্রুপের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্লট ও অ্যাপার্টমেণ্ট করার মতামতও তুলে ধরেন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফরহাদ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ হলো একটি বাণিজ্য নগরী।

এই জেলার অনেক ঐতিহ্য রয়েছে। আবাসন সমস্যা সমাধানের লক্ষে ভাইয়া গ্রুপ নারায়ণগঞ্জবাসীর পাশে দাঁড়াতে চায়। তার জন্যই এই মেলার আয়োজন। তিনি বলেন, মানুষ সবসময়ই নতুনত্ব চায়। আমরা এমন একটা পরিবেশ করতে চাই যেটা মানুষ হালাল উপায়ে আমাদের গ্রুপে বিনিয়োগ করতে পারে। উপস্থিতিদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, আপনি নিরাপদ মনে করলে আমাদের সাথে কথা বলতে পারেন।

বিভিন্ন অফার দেওয়া হয়েছে এই মেলায়। একঝাঁক দক্ষ মার্কেটিং অফিসার নিয়ে এসেছি এই নারায়ণগঞ্জ শহরের মানুষের জন্য। ভাইয়া গ্রুপ পুরো দেশের কথা চিন্তা করে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারপরও নারায়ণগঞ্জের জন্য বিশেষ কিছু করতে চাই আপনাদের নিয়ে। ভাইয়া গ্রুপের মহাব্যবস্থাপক (সেলস্ এণ্ড মার্কেটিং) মোহাম্মদ হাবিবুর রহমান সরদার জানান, নারায়ণগঞ্জ আবাসন মেলা ২০২৬ এ হোটেলের ক্ষেত্রে বুকিং দিলেই থাকছে নিশ্চিত উপহার।

এছাড়াও সকল প্রকল্পের জন্য বিশেষ অফার ২৫ শতাংশ মূল্য ছাড়। হাউজিং প্রকল্পে ফ্ল্যাট বুকিং এ থাকছে ৫৫ ইঞ্চি এলইডি টেলিভিশন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ভাইয়া গ্রুপের উদ্যোগে চার দিনব্যাপী আবাসন মেলা শুরু

Update Time : 09:37:47 pm, Wednesday, 14 October 2026