ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, বিএনপি নেতা রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান আলীসহ অন্যান্য অতিথি। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পাশাপাশি বিদায়ী শিক্ষককে সম্মাননা জানানোর মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।





















