আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৬%

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

  • MIT ERP
  • Update Time : 08:15:16 pm, Wednesday, 14 October 2026
  • 20

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহ সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা স্থানীয়ভাবে সালিস বৈঠকের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানায় মীমাংসার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত শুকুর আলীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর ভাষ্য, একই এলাকার শুকুর আলী শিশুটিকে লুৎফর রহমানের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে নির্জন বাড়ির সিঁড়িতে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।

শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে তাকে ফেলে পালিয়ে যান শুকুর আলী। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর শিশুটির বাবা পেশায় রংমিস্ত্রি পারভেজকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে একটি সালিস বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অভিযুক্ত শুকুর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে ভুক্তভোগী শিশুর বাবা পারভেজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান বলেন, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুকুর আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গার্মেন্টের ঝুট ব্যবসার গল্পে আসছে নতুন সিনেমা ‘কাট-পিস’

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

Update Time : 08:15:16 pm, Wednesday, 14 October 2026