আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৬%

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 08:02:03 pm, Wednesday, 14 October 2026
  • 24

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মৌলভীবাজার শহরে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) শহরের শমসেরনগর রোড ও সাইফুর রহমান সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি। অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ৩টি মামলায় ৩ হাজার টাকা এবং ৯২(১) ধারায় ৬টি মামলায় ৬ হাজার টাকাসহ মোট ৯টি মামলায় সর্বমোট ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো. মহসীন, ট্রাফিক সার্জেন্ট কমলেশ এবং পুলিশের একটি দল। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সড়ক পরিবহন আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গার্মেন্টের ঝুট ব্যবসার গল্পে আসছে নতুন সিনেমা ‘কাট-পিস’

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

Update Time : 08:02:03 pm, Wednesday, 14 October 2026