আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩০%

চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮

  • MIT ERP
  • Update Time : 01:50:29 am, Wednesday, 14 October 2026
  • 10

চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট ২৬ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৫৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৮৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৪ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৫ হাজার ৬৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ৫৯৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১ হাজার ৫৯ জন চিকিৎসা নিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নওগাঁয় বাবার সঙ্গে মাঠে গিয়ে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮

Update Time : 01:50:29 am, Wednesday, 14 October 2026