আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

টেস্টে ইতিহাস গড়লেন লিটন দাস, ভাঙলেন ৬০ বছরের পুরনো রেকর্ড

  • MIT ERP
  • Update Time : 06:30:43 pm, Tuesday, 13 October 2026
  • 10

টেস্টে ইতিহাস গড়লেন লিটন দাস, ভাঙলেন ৬০ বছরের পুরনো রেকর্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আবুধাবি টেস্টে যেন রীতিমতো উড়ছেন লিটন দাস। ব্যাট হাতে প্রথম ইনিংসে ফিফটির (৫৩) পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০২) করেছেন ৩২ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যান। সেখানেই শেষ নয়। উইকেটের পেছনেও ছিলেন অনবদ্য।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। এ সময় পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তান মোট ১৪টি উইকেট হারিয়েছে। এর ৯টি ডিসমিসালেই জড়িয়ে লিটন দাসের নাম। তাতেই টেস্ট ইতিহাসে বিরল এক বিশ্বরেকর্ডে উঠেছেন তিনি।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ৫০+ রানের (৬৯ ও ১৮২) সঙ্গে ৮টি ডিসমিসাল করেছিলেন তিনি। ১৯৬৬ সালে গড়া লিন্ডসের গড়া সেই রেকর্ড আজ ভেঙে দেন লিটন।

এই রেকর্ড তো গড়লেন, উইকেটকিপার হিসেবে আরও একটা রেকর্ড হাতছানি দিচ্ছে লিটনকে। টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের কীর্তির খুব কাছে বাংলাদেশি উইকেটকিপার। এখন পর্যন্ত এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ১১টি করে ডিসমিসাল করেছেন ইংল্যান্ডের জ্যাক রাসেল, সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত।

আবুধাবি টেস্টে এখন পর্যন্ত ৯ ডিসমিসাল করা লিটন আর দুটি ডিসমিসাল করতে পারলেই সর্বোচ্চ ডিসমিসালে ওই তিনজনের পাশে বসবেন লিটন। আর ৩টি ডিসমিসাল করতে পারলে ছাড়িয়ে যাবেন সবাইকেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুনর্গঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, শিগগিরই আসছে নতুন কমিটি

টেস্টে ইতিহাস গড়লেন লিটন দাস, ভাঙলেন ৬০ বছরের পুরনো রেকর্ড

Update Time : 06:30:43 pm, Tuesday, 13 October 2026