আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে যেভাবে ফিরে পাবেন

  • MIT ERP
  • Update Time : 07:11:33 pm, Tuesday, 13 October 2026
  • 13

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে যেভাবে ফিরে পাবেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতোই দিন দিন ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনই নিয়মিত সাইবার হামলা চালাচ্ছে সাইবার অপরাধীরা। ইদানীং, দেখা যাচ্ছে নিয়মিতই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হতে।

বিষয়টি অজানা নয়, ইনস্টাগ্রামের কাছেও। আর তাই এবার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক হলে দ্রুত ফিরে পাওয়ার সুযোগ দিতে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলে বা হ্যাক হলে Instagram.com/hacked ঠিকানার প্ল্যাটফর্মে প্রবেশ করে দ্রুত ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সহায়তা নেওয়া যাবে।

এমনকি ফোন চুরি হয়ে গেলেও এ প্ল্যাটফর্মের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। হ্যাক করা অ্যাকাউন্ট উদ্ধারের জন্য বাড়তি কোনো কষ্টও করতে হবে না। প্ল্যাটফর্মে থাকা নিয়মাবলি মেনে প্রয়োজনীয় তথ্য দিলেই হ্যাক করা অ্যাকাউন্ট উদ্ধার করে দেবে ইনস্টাগ্রাম। হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উদ্ধারের জন্য প্রথমেই স্মার্টফোন বা কম্পিউটার থেকে Instagram.com/hacked ঠিকানায় প্রবেশ করতে হবে।

এখানে ফরগট পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, অ্যাকাউন্ট ওয়াজ ডিজঅ্যাবলডসহ বিভিন্ন অপশন দেখা যাবে। অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিলেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার করে দেবে ইনস্টাগ্রাম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আসন্ন দুর্গাপূজায় রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই: ডিএমপি

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে যেভাবে ফিরে পাবেন

Update Time : 07:11:33 pm, Tuesday, 13 October 2026