আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

ফেনীতে পপুলার লাইফের ২ কোটি ৫৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

  • MIT ERP
  • Update Time : 06:27:04 pm, Tuesday, 13 October 2026
  • 11

ফেনীতে পপুলার লাইফের ২ কোটি ৫৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফেনীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির গ্রাহকদের ২ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ফেনীর মহিপাল প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীমা শিল্পে গ্রাহকদের আস্থা বাড়াতে দ্রুত বীমা দাবি পরিশোধের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান ও সাজ্জাদ মাহমুদ কিশোর। অনুষ্ঠানে প্রকল্প ইনচার্জ ও কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা সমন্বয়কারী মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে বীমা দাবির চেক হস্তান্তর করতে দেখা যায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুনর্গঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, শিগগিরই আসছে নতুন কমিটি

ফেনীতে পপুলার লাইফের ২ কোটি ৫৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

Update Time : 06:27:04 pm, Tuesday, 13 October 2026