আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার দায়ে একজনের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 10:10:32 pm, Monday, 12 October 2026
  • 9

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার দায়ে একজনের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মহসিন ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের যমুনা রোডের ক্লাবের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মহসিন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচণ্ডী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আলেক ভূঁইয়া এবং মাতার নাম মৃত হাসিনা বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে ইয়াবা সেবন করে মাতলামি অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিও পাওয়া যায়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহসিন ভূঁইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গুজব ও অপতথ্য ছড়িয়ে ডিজিটাল মাধ্যমে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার দায়ে একজনের কারাদণ্ড

Update Time : 10:10:32 pm, Monday, 12 October 2026