আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে স্বীকৃতি পেল বাংলাদেশি প্রতিষ্ঠান স্পেকট্রাম

  • MIT ERP
  • Update Time : 10:50:32 pm, Monday, 12 October 2026
  • 9

আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে স্বীকৃতি পেল বাংলাদেশি প্রতিষ্ঠান স্পেকট্রাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ স্বীকৃতি আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ ও কাগজবিহীন নথি আদান-প্রদানের ব্যবস্থায় বাংলাদেশের প্রযুক্তি খাতের অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করতে পারে।

ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে আদান-প্রদান ও যাচাই করা যায়। এর লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যে কাগজের ব্যবহার কমানো এবং বিভিন্ন দেশের বাণিজ্যিক ও আর্থিক ব্যবস্থার মধ্যে আন্তসংযোগ তৈরি করা।

স্পেকট্রাম জানিয়েছে, ব্যাংকিং ও বাণিজ্য অর্থায়নের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে এ স্বীকৃতি পেয়েছে তারা। প্রতিষ্ঠানটি সরবরাহব্যবস্থার অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নথি বিশ্লেষণ প্রযুক্তি ও এন্টারপ্রাইজ অটোমেশনের পাশাপাশি গ্রিনএলসি ও স্পেকট্রাট্রেডের মতো ডিজিটাল বাণিজ্য সমাধান তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের আগেই ১০টির বেশি ব্যাংককে সঙ্গে নিয়ে এলসি ও বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণের ডিজিটাল রূপান্তরে কাজ শুরু করে তারা। এ লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ স্থাপনে সক্ষম একটি ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্মও তৈরি করেছে স্পেকট্রাম।

বাংলাদেশেও বাণিজ্যিক নথি ডিজিটালভাবে প্রক্রিয়াকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক এফইপিডি-১ সার্কুলার নম্বর ১৫ জারি করে অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও লেটার অব ক্রেডিটের (এলসি) আওতায় বাণিজ্যিক নথি ডিজিটালভাবে প্রক্রিয়াকরণের একটি পরীক্ষামূলক কাঠামো চালু করেছে। এ উদ্যোগে বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার মধ্যে আন্তসংযোগ, নথির স্বাধীন যাচাই, তথ্যের গোপনীয়তা এবং ইলেকট্রনিক বাণিজ্যিক নথির আইনগত গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডিজিটাল বাণিজ্যব্যবস্থার মাধ্যমে নথি প্রক্রিয়াকরণে সময় ও প্রশাসনিক ব্যয় কমানো এবং বাণিজ্যিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর সুযোগ রয়েছে। এ ব্যবস্থায় বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নথি আদান-প্রদান আরও দ্রুত ও নির্ভরযোগ্য হতে পারে। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিতে এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে।

স্পেকট্রামের মতে, ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতির পাশাপাশি দেশের ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজিটাল বাণিজ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ বাড়াবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আটক ১

আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে স্বীকৃতি পেল বাংলাদেশি প্রতিষ্ঠান স্পেকট্রাম

Update Time : 10:50:32 pm, Monday, 12 October 2026