আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

আলফাডাঙ্গায় মাদক, জুয়া ও হাউজি রোধে প্রশাসনের কঠোর হুশিয়ারি

  • MIT ERP
  • Update Time : 10:07:14 pm, Monday, 12 October 2026
  • 9

আলফাডাঙ্গায় মাদক, জুয়া ও হাউজি রোধে প্রশাসনের কঠোর হুশিয়ারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উৎসবকে কেন্দ্র করে মাদক, জুয়া, হাউজি ও যেকোনো ধরনের অপসংস্কৃতি রোধে কঠোর হুশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, পূজার সময় করণীয় ও বর্জনীয় নির্দেশাবলী এবং প্রতিমা বিসর্জনকালীন নিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে ইউএনও মো. জোবায়ের হাবিব স্পষ্ট জানিয়ে দেন, উৎসবের অজুহাতে কোনো ধরনের মাদক, জুয়া, হাউজি কিংবা অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তা কোনোভাবেই উৎসবের অংশ হিসেবে গণ্য করা হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও আরও বলেন, পূজা মণ্ডপ ও এর আশেপাশের এলাকায় যেকোনো ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনা রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। একইসঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

অপতথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে ইউএনও বলেন, যেকোনো গুজবের বিপরীতে বস্তুনিষ্ঠ ও সত্য তথ্য দ্রুত তুলে ধরতে হবে, যাতে সমাজে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বড় ভূমিকা পালন করে।

প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক সমীর কুমার হৈড়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিয়াজ মুস্তাফি চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মাৎ শাহেদা খাতুন, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহাসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গুজব ও অপতথ্য ছড়িয়ে ডিজিটাল মাধ্যমে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে

আলফাডাঙ্গায় মাদক, জুয়া ও হাউজি রোধে প্রশাসনের কঠোর হুশিয়ারি

Update Time : 10:07:14 pm, Monday, 12 October 2026