আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার স্কুলে জেলা প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস

  • MIT ERP
  • Update Time : 04:17:26 pm, Monday, 12 October 2026
  • 17

প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার স্কুলে জেলা প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুই হাত নেই, তবুও পা দিয়ে লিখে গড়েছেন শিক্ষার আলো ছড়ানোর প্রতিষ্ঠান। নরসিংদীর অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সকালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় তার প্রতিষ্ঠিত প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন তিনি। ১৯৬২ সালে জন্ম নেওয়া দুখু মিয়া জন্ম থেকেই দুই হাতবিহীন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পায়ের সাহায্যে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। পরে নিজের পৈতৃক জমি বিক্রি ও টিউশনির জমানো অর্থ দিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি। বর্তমানে এখানে পড়াশোনা করছে দেড় শতাধিক শিশু। পরিদর্শনকালে বিদ্যালয়টির নিবন্ধন ও অবকাঠামোগত উন্নয়নে সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। পাশাপাশি নগদ অর্থ, শিক্ষার্থীদের স্কুলব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন তিনি। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় যাদের নাম সামনে এসেছে

প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার স্কুলে জেলা প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস

Update Time : 04:17:26 pm, Monday, 12 October 2026