আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

জার্মান পর্যটকের ল্যাপটপ ও ব্যাগ চুরি: অভিযুক্ত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 01:01:05 am, Monday, 12 October 2026
  • 21

জার্মান পর্যটকের ল্যাপটপ ও ব্যাগ চুরি: অভিযুক্ত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগিয়েছে এসআরবি। অভিযুক্তকে গ্রেপ্তারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারে থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করেছন। গোয়েন্দা তৎপরতাসহ সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে।’

জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনযোগে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে কিরিল ল্যান্ডার ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান। ফিরে এসে তিনি দেখেন, ব্যাগসহ ওই যুবক উধাও হয়ে যায়। চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চলচ্চিত্রের মান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ: তথ্য প্রতিমন্ত্রী

জার্মান পর্যটকের ল্যাপটপ ও ব্যাগ চুরি: অভিযুক্ত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

Update Time : 01:01:05 am, Monday, 12 October 2026