আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

মনের যত্নে কার্যকরী ভূমিকা রাখতে পারে এই তিন অ্যাপ

  • MIT ERP
  • Update Time : 06:59:58 am, Tuesday, 13 October 2026
  • 11

মনের যত্নে কার্যকরী ভূমিকা রাখতে পারে এই তিন অ্যাপ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কর্মব্যস্ততা, পড়াশোনার চাপ, ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাÑ নানা কারণে প্রতিদিনই মানসিক চাপের মুখোমুখি হতে হয় মানুষকে। কখনো অজান্তেই জমতে থাকে উদ্বেগ, কখনো মন খারাপের কারণ খুঁজে পাওয়া যায় না।

অথচ দৈনন্দিন ব্যস্ততায় নিজের মনের খোঁজ নেওয়ার সময়টুকুও অনেকের হয়ে ওঠে না। শরীরের সুস্থতার মতো মানসিক সুস্থতার জন্যও প্রয়োজন যতœ, বিশ্রাম ও নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা। নিয়মিত ঘুম, শরীরচর্চা, সুষম খাবার এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রযুক্তিও হতে পারে মানসিক যতেœর সহায়ক। স্মার্টফোনে ব্যবহার করা যায় এমন কিছু অ্যাপ নিজের অনুভূতি পর্যবেক্ষণ, মনকে শান্ত করা এবং দুশ্চিন্তা সামলানোর কৌশল শেখার সুযোগ দেয়।

এমন তিনটি অ্যাপ হলোÑ ডেলিও, ক্লাম ও মাইন্ডশিফট সিবিটি। কখন মন ভালো থাকে, কোন পরিস্থিতিতে অস্থিরতা বাড়ে কিংবা ঘুমের অনিয়ম মেজাজে প্রভাব ফেলে কি নাÑ এসব বুঝতে নিজের অনুভূতির দিকে নজর দেওয়া জরুরি। এ কাজে সহায়তা করতে পারে ডেলিও অ্যাপ। এতে দীর্ঘ ডায়েরি লেখার প্রয়োজন নেই। কয়েকটি সহজ নির্বাচনের মাধ্যমে দিনের মনের অবস্থা, কাজকর্ম ও অভ্যাসের তথ্য সংরক্ষণ করা যায়।

নিয়মিত তথ্য জমা হলে সময়ের সঙ্গে নিজের মেজাজের পরিবর্তন এবং দৈনন্দিন অভ্যাসের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা সহজ হয়। যারা নিয়মিত ডায়েরি লিখতে আগ্রহী নন, তাদের জন্যও এটি সুবিধাজনক হতে পারে। নিজের অনুভূতি নথিবদ্ধ করার অভ্যাস তৈরি হলে কোন বিষয়গুলো স্বস্তি দেয়, আর কোন পরিস্থিতিতে মানসিক চাপ বাড়ে, সে সম্পর্কে সচেতনতা তৈরি হতে পারে।

সারাদিনের কাজের চাপ কিংবা নানা চিন্তার ভিড়ে মনকে শান্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। রাতে ঘুমানোর সময়ও মাথায় ঘুরতে থাকে নানা ভাবনা। এমন পরিস্থিতিতে ধ্যান, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও শিথিল হওয়ার কৌশল চর্চার সুযোগ দেয় ক্লাম অ্যাপ। এতে রয়েছে নির্দেশিত ধ্যান, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, ঘুমের গল্প এবং প্রশান্তিদায়ক বিভিন্ন অডিও।

দিনের ব্যস্ততার মধ্যে কয়েক মিনিট বিরতি নিতে কিংবা ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করতে এসব সুবিধা ব্যবহার করা যায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের প্রতি মনোযোগ দেওয়া এবং বিশ্রামের জন্য নির্দিষ্ট সময় রাখার অভ্যাস গড়ে উঠতে পারে। তবে শুধু অ্যাপের অডিও শুনলেই উদ্বেগ বা অনিদ্রা দূর হবে, এমন নিশ্চয়তা নেই। বরং দৈনন্দিন জীবনে বিশ্রাম ও মনোযোগের চর্চা যুক্ত করার একটি সহায়ক মাধ্যম হিসেবে ক্লাম ব্যবহার করা যেতে পারে।

কোনো ঘটনা নিয়ে অতিরিক্ত ভাবনা, ভবিষ্যৎ সম্পর্কে ভয় কিংবা নেতিবাচক চিন্তা অনেক সময় স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে। এসব পরিস্থিতি বুঝতে এবং উদ্বেগ মোকাবিলার কিছু কৌশল শিখতে সহায়তা করতে পারে গরহফঝযরভঃ ঈইঞ অ্যাপ। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি-ভিত্তিক কৌশল ব্যবহার করে তৈরি এই অ্যাপের লক্ষ্য হলোÑ চিন্তা ও উদ্বেগের ধরন শনাক্ত করতে এবং সেগুলোর সঙ্গে মোকাবিলা করার অনুশীলন করতে সাহায্য করা।

এতে উদ্বেগের কারণ বুঝতে, চিন্তাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে এবং ভয় তৈরি করে এমন পরিস্থিতি ধাপে ধাপে মোকাবিলার কৌশল শেখার সুযোগ রয়েছে। যারা দুশ্চিন্তার সময় কীভাবে নিজেকে সামলাবেন, তা শিখতে চান, তাদের জন্য এটি সহায়ক হতে পারে। তবে দীর্ঘস্থায়ী বা তীব্র উদ্বেগের ক্ষেত্রে কেবল অ্যাপের ওপর নির্ভর করা ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

তিনটি অ্যাপের কাজের ধরন আলাদা। নিজের অনুভূতি ও অভ্যাসের পরিবর্তন বুঝতে ডেলিও, ধ্যান ও ঘুমের প্রস্তুতিতে সহায়তা পেতে ক্লাম এবং উদ্বেগ মোকাবিলার কৌশল শিখতে গরহফঝযরভঃ ঈইঞ ব্যবহার করে দেখতে পারেন। তবে অ্যাপগুলোর সব সুবিধা বিনা মূল্যে নাও পাওয়া যেতে পারে; কিছু ফিচারের জন্য অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নিতে হতে পারে। ব্যবহারের আগে অ্যাপের গোপনীয়তা নীতি পড়াও গুরুত্বপূর্ণ।

মনের অবস্থা, ব্যক্তিগত অভ্যাস ও উদ্বেগসংক্রান্ত তথ্য সংবেদনশীল হতে পারে। তাই অ্যাপটি কী ধরনের তথ্য সংগ্রহ করে, কীভাবে সংরক্ষণ করে এবং সেই তথ্য কী কাজে ব্যবহার করে, তা জেনে নেওয়া ভালো। সবশেষে মনে রাখা প্রয়োজন, প্রযুক্তি মানসিক যতেœর সহায়ক হতে পারে, কিন্তু পেশাদার চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিন মন খারাপ থাকা, আগের পছন্দের কাজে আগ্রহ হারানো, ঘুমের গুরুতর সমস্যা কিংবা উদ্বেগের কারণে দৈনন্দিন জীবন ব্যাহত হলে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

নিজের মনের কথা শোনা, অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনের সময় সাহায্য চাওয়া দুর্বলতা নয়; বরং সুস্থ জীবনেরই অংশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মনের যত্নে কার্যকরী ভূমিকা রাখতে পারে এই তিন অ্যাপ

Update Time : 06:59:58 am, Tuesday, 13 October 2026