আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

বরগুনায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুজন আটক

  • MIT ERP
  • Update Time : 12:06:35 pm, Sunday, 11 October 2026
  • 20
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাজুরতলা গ্রামের শানু খাঁর তিনতলা ভবনের নিচতলায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলেন, বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার মো. সিফাত হাওলাদার (২০) এবং বরগুনার চালিতাতলা এলাকার মো. নূর আলম (৩৫)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ওসির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মঞ্জুরুল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ভবনটির নিচতলার পশ্চিম পাশের ভাড়াটিয়া নাজমা বেগমের সামনের কক্ষে থাকা তোশকের নিচ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ হোসেন জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের ওজন ১০ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান। তিনি আরও বলেন বরগুনা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েট ভিসির বাসভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বরগুনায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুজন আটক

Update Time : 12:06:35 pm, Sunday, 11 October 2026