আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

ফেসবুকে প্রেম, বিয়ের টানে সীমান্ত পেরিয়ে জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

  • MIT ERP
  • Update Time : 02:15:12 pm, Monday, 12 October 2026
  • 13

ফেসবুকে প্রেম, বিয়ের টানে সীমান্ত পেরিয়ে জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন দুই সহোদর যুবক। প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে তাদের বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ওই দুই ভারতীয় যুবকের দেখা পাওয়া যায়। তাঁরা হলেন ফারুক চাপরাশি ও মুর্শিদ চাপরাশি। পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, তারা ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ফারুক চাপরাশির।

একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। বর্তমানে তাঁরা পূর্ণিমার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। এদিকে, ভারতীয় দুই যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়।

তবে পূর্ণিমা ও তার পরিবারের সদস্যরা ওই দুই যুবকের সঙ্গে গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের কথা বলতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পূর্ণিমার ভাই লিখন সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, ‘সংবাদ প্রকাশ করলে সরাসরি গলা কেটে ফেলব। ’ বাড়িতে আসা অতিথিদের সম্মানহানির আশঙ্কায় তাদের সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, এখন ছেলে-মেয়েরা মোবাইল ফোনে প্রেম-ভালোবাসা করে। ওই ছেলে ও তার বড় ভাই পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেনাপোল হয়ে আমার বাড়িতে এসেছেন। আমরাও পাসপোর্ট-ভিসা করার ব্যবস্থা করেছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের অনুষ্ঠান করা হবে। তখন আপনাদেরও জানানো হবে।

এ বিষয়ে কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নরসিংদীতে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ফেসবুকে প্রেম, বিয়ের টানে সীমান্ত পেরিয়ে জয়পুরহাটে ভারতীয় দুই ভাই

Update Time : 02:15:12 pm, Monday, 12 October 2026