রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর চার টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী দুলালকে (৫০) আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মীরহাজিরবাগ এলাকার একটি বাসা থেকে শিরিন বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী দুলালকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে শিরিন বেগমের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।






















