আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে কোন ধাপে, জানাল নির্বাচন কমিশন

  • MIT ERP
  • Update Time : 02:22:10 pm, Monday, 12 October 2026
  • 9

ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে কোন ধাপে, জানাল নির্বাচন কমিশন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ জানান, পাঁচটি ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সবগুলো ধাপের ভোটই হবে হবে বৃহস্পতিবার। প্রথম ধাপ ২১ জানুয়ারি, ২য় ধাপ ৪ ফেব্রুয়ারি, ৩য় ধাপ ২৯ এপ্রিল, ৪র্থ ধাপ ১৩ মে এবং ৫ম ধাপের ভোট হবে ২৭ মে।

তিনি জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেছে বা সময় ঘনিয়ে এসেছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এবং পরবর্তীতে অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনযোগ্য ইউপির বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনে জানানো হবে। আর ভোটের ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মর্কতারা ঘোষণা করবেন বিস্তারিত তফসিল।

এক প্রশ্নে তিনি বলেন, আইনের সংশোধন চলমান প্রক্রিয়া। তফসিল ঘোষণা পর্যন্ত যে আইন বলবৎ থাকবে সে আইনে নির্বাচন হবে। দেশে আর কোনো সংঘাতময় নির্বাচন হবে না। সামনের কমিশন বৈঠকে অন্যান্য স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হবে।

এরআগে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে নির্বাচন কমিশনাররাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নরসিংদীতে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে কোন ধাপে, জানাল নির্বাচন কমিশন

Update Time : 02:22:10 pm, Monday, 12 October 2026