আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৫°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 05:08:57 pm, Saturday, 10 October 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর মাসে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জনকে আটক করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২ পিস শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক, ১ হাজার ৩১৮ মিটার থান কাপড়, ২ হাজার ৬৪৭টি ইমিটেশন গহনা, ৩ লাখ ৯ হাজার ২৪৬টি কসমেটিক্স সামগ্রী, ২ লাখ ৮৭ হাজার ৮০৯ পিস আতশবাজি, ১ হাজার ৯১২ ঘনফুট কাঠ, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা, ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর, ৩ হাজর ৬১১ কেজি চা পাতা, ৫ হাজার ৩৫ কেজি সুপারি, ৭১৩টি মোবাইল, ৬ হাজার ২৯৩ পিস মোবাইলের ডিসপ্লে, ৯ হাজার ৪০৭ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৫১ হাজার ৫৫০ পিস জিলেট ব্লেড, ১৩ হাজার ৪৩৫টি চশমা, ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকলেট, ১৬৩ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১ হাজার ৬০৫ কেজি বাংলাদেশি পাট, ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি, ২০ হাজার ৩২৩ কেজি সার, ১৫ লাখ ৪০ হাজার ৮টি চিংড়ি মাছের পোনা, ৭৫ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৩৫৯ লিটার ভোজ্যতেল, ২ হাজার ৫২৮ পিস তৈরি পোশাক, ৮৯ হাজার ৬০০ পিস ইলেকট্রিক রেজিষ্টান/চিকিৎসা সামগ্রী, ১ হাজার ৭৩ প্যাকেট কীটনাশক, ৭ লাখ ৩৩৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১৬টি কষ্টি/বেলে পাথর, ৬টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/মাইক্রো, ১০৩টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা/ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল/ভ্যান ও ৬৯টি নৌকা।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি এমজি, ৩টি রাইফেল, ৬টি দেশি/বিদেশি পিস্তল, ২টি অন্যান্য অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গোলাবারুদ, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য। এ ছাড়া গত মাসে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫ পিস ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৯২৫ বোতল বিদেশি মদ, ১৬৫.২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার, ১ হাজার ৭১৫ কেজি গাঁজা, ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ, ৮ হাজার ৫২৪ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ২ হাজার ১৮ পিস এ্যানেগ্রা/স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৮ জন বাংলাদেশি, সাতজন ভারতীয় এবং ২০১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মোহাম্মদপুরে বাসার ছাদ থেকে পড়ে শিশু নুসরাতের মৃত্যু

সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ

Update Time : 05:08:57 pm, Saturday, 10 October 2026