আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

সীতাকুণ্ডে কারখানার ভেতরে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত শুরু

  • MIT ERP
  • Update Time : 05:24:07 pm, Saturday, 10 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স কারখানার ভেতরে সাইমুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ভোরে কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমুন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শুকলাল হাটের ভায়েরখীল এলাকার মো. লোকমানের ছেলে বলে জানা গেছে। জানা যায়, শনিবার ভোরে বাড়বকুণ্ডে অবস্থিত চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইমুন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন,বাড়বকুণ্ডে অবস্থিত চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটির বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসানো যায় না: ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা

সীতাকুণ্ডে কারখানার ভেতরে যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত শুরু

Update Time : 05:24:07 pm, Saturday, 10 October 2026