আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৫°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 03:16:31 pm, Friday, 9 October 2026
  • 21
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তরুণদের মাঝে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও বৃক্ষ বিতরণ করা হয়।

পাশাপাশি দুই কলেজের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আয়োজিত এসব কার্যক্রমের মাধ্যমে তরুণদের দেশ গঠন, পরিবেশ সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করা হয়। এর আগে গত ৮ অক্টোবর পঞ্চগড়ের দেবীগঞ্জ, সদর ও আটোয়ারী উপজেলার কালিগঞ্জ বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এবং মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়।

এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ ও গাছের চারা তুলে দেওয়া হয়। বৃক্ষ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে, প্রশিক্ষণ সনদ তাদের অর্জিত দক্ষতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

একই দিন বিকেল ৩টায় আটোয়ারীর মির্জা গোলাম হাফিজ সরকারি কলেজ মাঠে ওই কলেজ ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩ হাজার টাকার চেক দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি এ ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলীয় সংহতি, পারস্পরিক সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশে ভূমিকা রাখে।

প্রশিক্ষণ, পরিবেশবান্ধব কার্যক্রম ও খেলাধুলার সমন্বয়ে আয়োজিত এসব উদ্যোগ তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করছে। অনুষ্ঠানে স্থানীয় আনসার-ভিডিপির সদস্য, প্রশিক্ষণার্থী ও বিপুলসংখ্যক দর্শক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রশিক্ষণার্থীরা এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি তাদের ভালোবাসা ও উদ্দীপনা প্রকাশ করেন। বাহিনীর সদস্যদের উদ্যোগ ও প্রচেষ্টায় প্রশিক্ষণ, বৃক্ষ বিতরণ এবং ক্রীড়াচর্চার সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচি তরুণদের শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং দেশ গঠনমূলক কর্মকাণ্ডে অংশ নিতে তাঁদের উৎসাহিত করছে।

সমাপনী অনুষ্ঠানে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. ফরিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত

Update Time : 03:16:31 pm, Friday, 9 October 2026