চিড়ার নাড়ু তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ হলো ভাজা চিড়া ২৫০ গ্রাম, খেজুরের গুড় ৩০০ গ্রাম, কুড়ানো নারিকেল ১ কাপ, এলাচগুঁড়া সামান্য, ভাজা জিরাগুঁড়া সামান্য এবং ঘি ২ টেবিল চামচ। প্রণালি হিসেবে প্রথমে গুড়ে সিকি কাপ পরিমাণ পানি ও ঘি দিয়ে চুলায় দিতে হবে।
গুড় ফুটে ঘন হয়ে এলে এলাচগুঁড়া ও ভাজা জিরাগুঁড়া দিন। আঠালো হয়ে এলে ভাজা চিড়া দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। চিড়া-গুড়ের মিশ্রণ ভালো করে মিশে গেলে নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার আগেই হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে নাড়ু তৈরি করুন।





















