আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৯%

শরতের শুভ্রতায় শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা

  • MIT ERP
  • Update Time : 05:21:45 am, Thursday, 8 October 2026
  • 19
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আশ্বিনের স্নিগ্ধ সকালে শিউলির সুবাস এবং আকাশের শুভ্রতা জানিয়ে দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের শুভ আগমন। ধর্মীয় উৎসবের সীমা ছাড়িয়ে দুর্গাপূজা রূপ নিয়েছে বাঙালি সংস্কৃতি, আবেগ ও সৃজনশীলতার এক মহামিলনমেলায়।

পূজার দিনগুলো মানেই প্রিয়জনদের সঙ্গে প্যান্ডেল ঘোরা, আড্ডা, স্মৃতি তৈরি এবং নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার আনন্দ। আর এই পূর্ণতার অন্যতম মূল চালিকাশক্তি হলোÑ পোশাক ও ফ্যাশন। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চারদিকে শুরু হয়ে গেছে কেনাকাটা ও লুক সেট করার ধুম। ঐতিহ্য, আধুনিকতার ছোঁয়া এবং দীর্ঘ সময় ঘুরে বেড়ানোর আরাম; সবকিছুর চমৎকার ভারসাম্য রেখে এবারের পূজার ফ্যাশন প্রস্তুতিতে দেখা যাচ্ছে নতুন সুর।

শাড়ির ক্লাসিক আভিজাত্য পূজার প্রস্তুতিতে তরুণী থেকে শুরু করে যেকোনো নারীর প্রথম পছন্দ হিসেবে বরাবরের মতোই শীর্ষস্থান দখল করে আছে শাড়ি। ট্রেন্ডের রূপান্তর হলেও বাঙালির উৎসবে শাড়ির আভিজাত্য অমলিন। জমকালো আয়োজনের জন্য তাঁত, জামদানি, কাতান, মসলিন কিংবা সিল্ক শাড়ি বেছে নেওয়ার পরিকল্পনা চলছে ফ্যাশন সচেতনদের মাঝে। উৎসবের আবহকে গাঢ় করতে লাল-সাদা, সোনালি, হলুদ, বেগুনি, ফ্যাকাশে কমলা ও গাঢ় নীলের মতো ঐতিহ্যবাহী রঙের চাহিদা তুঙ্গে।

তবে ঐতিহ্যের সঙ্গে যুক্ত হচ্ছে ফেব্রিকের আধুনিক বৈচিত্র্য। দীর্ঘ সময় ঘুরে বেড়ানোর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এবার ঐতিহ্যবাহী গরদের পাশাপাশি লিনেন, টিস্যু অর্গানজা কিংবা সুতি জামদানির প্রতি ঝুঁকছেন অনেকে। ড্রেপিংয়ের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন; আটপৌরে ঢঙে শাড়ি পরার পাশাপাশি এতে যুক্ত হচ্ছে কোমরে মেটালের জমকালো বেল্ট কিংবা ফিউশন ড্রেপিং স্টাইল, যা একই সঙ্গে ঐতিহ্যবাহী এবং অত্যন্ত মার্জিত এক আবহ তৈরি করে।

ফিউশনের নতুন হাওয়া শাস্ত্রীয় সাজের বাইরে প্রতিদিনের প্যান্ডেল হপিং বা বন্ধুদের সঙ্গে আড্ডার জন্য তরুণীদের কেনাকাটার তালিকায় দারুণ প্রভাব ফেলছে ফিউশন পোশাক। একঘেয়ে ব্লাউজের বদলে এবার কাস্টমাইজড পাফ স্লিভ, বেল স্লিভ কিংবা হাই-নেক ব্লাউজের চাহিদা বেশি। আবার অনেকেই ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে কন্ট্রাস্ট ক্রপ টপ, অফ-শোল্ডার কিংবা ওপর থেকে একটি ম্যাচিং কেপ বা শ্রাগ লেয়ারিং করে পরার পরিকল্পনা করছেন।

এ ছাড়া, তৈরি পোশাকের ক্ষেত্রে সমকালীন ফ্যাশনে শীর্ষ স্থান দখল করে আছে কো-অর্ড সেট, মিডি ড্রেস এবং ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন। সুতি বা লিনেন কাপড়ে কাঁথা স্টিচ, টাই-ডাই, পদ্মের মোটিফ কিংবা ব্লক প্রিন্ট করা টিউনিক ও ঘেরওয়ালা পালাজ্জোর সেটগুলো দীর্ঘ সময় স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আদর্শ। পাশ্চাত্য পোশাকের কাট আর দেশীয় মোটিফের চমৎকার মিশ্রণে তৈরি এসব ফিউশন ড্রেস পূজার ব্যস্ততায় এনে দেয় সাবলীল আধুনিকতা।

রঙে উৎসবের আলো পূজার ফ্যাশন পরিকল্পনায় রং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক। উৎসবের প্রাণবন্ততা ফুটিয়ে তুলতে লাল, হলুদ, গোলাপি, কমলা ও সবুজের মতো উজ্জ্বল রঙের ব্যবহার চিরাচরিত। বিশেষ করে লাল ও হলুদের কন্টাক্ট পূজার প্রতিটি মুহূর্তে আলাদা এক শক্তি সঞ্চার করে। তবে সাম্প্রতিক বছরে এই উজ্জ্বল রঙের পাশাপাশি কাস্টমাইজড ফ্যাশনে নিজস্ব জায়গা করে নিয়েছে সফট প্যাস্টেল শেডসমূহ।

দিনের বেলার অঞ্জলি কিংবা হালকা আড্ডার প্রস্তুতিতে স্থান পাচ্ছে প্যাস্টেল পিঙ্ক, ল্যাভেন্ডার, পিচ ও মিন্ট গ্রিনের মতো স্নিগ্ধ রং। এসব রঙের ব্যবহারে পাওয়া যায় অত্যন্ত পরিশীলিত ও শান্ত এক লুক। রঙের এই বহুমুখী নির্বাচন নির্দেশ করে যে, এবারের পূজার ফ্যাশন কেবল প্রথার মধ্যবর্তী নয়, বরং ব্যক্তি স্বাধীনতা ও পছন্দের এক মুক্ত ক্যানভাস।

ভারসাম্যপূর্ণ নান্দনিকতা একটি নিখুঁত পূজার সাজ কেবল পোশাকেই সীমাবদ্ধ থাকে না; এর সঙ্গে অলংকার ও মেকআপের সূক্ষ্ম মেলবন্ধন অপরিহার্য। ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ির সঙ্গে ক্লাসিক সোনার গহনা কিংবা অক্সিডাইজড সিলভারের ভারী জুয়েলারি চমৎকার সামঞ্জস্য তৈরি করে। কানের বড় ঝুমকা, গলার চোকার বা একগোছা কাঁচের চুড়ি রূপকে রাজকীয় আভা প্রদান করে।

অন্যদিকে, ফিউশন পোশাকের সঙ্গে মিনিমালিস্টিক স্টেটমেন্ট পিস বা জাঙ্ক জুয়েলারি পরার প্রস্তুতি নিচ্ছেন তরুণীরা। মেকআপের ক্ষেত্রেও ভারী কৃত্রিমতার চেয়ে স্বাভাবিক বা ন্যাচারাল গ্লো লুক প্রাধান্য পাচ্ছে। দিনের মেকআপে হালকা বেস, সামান্য ব্লাশন ও চোখের কাজলের ওপর জোর দেওয়া হচ্ছে। রাতের আকর্ষণে যোগ হতে পারে বোল্ড লিপস্টিক ও স্মোকি আই।

একই সঙ্গে খোঁপায় গাঁদা, রজনীগন্ধা বা জুঁই ফুলের সাজ বাঙালি চিরায়ত রূপকে পূর্ণতা এনে দেয়। পুরুষদের ফ্যাশনে মিনিমালিজম দুর্গাপূজার ফ্যাশন ভাবনায় পুরুষদের সাজসজ্জাতেও এসেছে লক্ষণীয় রূপান্তর। ভারী ও জটিল কারুকাজের পরিবর্তে এবার পুরুষেরা পছন্দ করছেন পরিপাটি, হালকা ও আরামদায়ক পোশাক। অফ-হোয়াইট, বেইজ, প্যাস্টেল ব্লু কিংবা অলিভ রঙের সলিড বা হালকা প্রিন্টের সুতি পাঞ্জাবি ও কুর্তা ছেলেদের তালিকার শীর্ষে রয়েছে।

দিনের বেলার ক্যাজুয়াল আড্ডায় প্যান্ট-পায়জামা বা ডেনিমের সঙ্গে সুতির কুর্তা ও হাতে ক্যাজুয়াল লেদার বা ধাতব ব্রেসলেট এনে দেবে এক সাবলীল ছন্দ। আর রাতের জমকালো অনুষ্ঠানের জন্য সাধারণ পাঞ্জাবির ওপরে একটি বৈচিত্র্যময় নেহেরু জ্যাকেট যুক্ত করলেই মুহূর্তেই তৈরি হয়ে যায় আভিজাত্যপূর্ণ পার্টি লুক। কাটিংয়ের পরিচ্ছন্নতা এবং ফিটিংয়ের নির্ভুলতাই পুরুষদের পূজার ফ্যাশনের মূল আকর্ষণ।

স্বাচ্ছন্দ্যের অনন্য উদযাপন পূজার ফ্যাশনের সবচেয়ে চমৎকার দিক হলো, এতে কোনো নির্দিষ্ট ও কঠোর নিয়মকানুনের বাধ্যবাধকতা নেই। স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে ফ্যাশন সচেতন হওয়া এবার ফ্যাশন হাউসগুলোরও কাম্য নয়। তাই হালকা হ্যান্ডলুম, সুতি, লিনেন ও মসলিনের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে দীর্ঘ সময় ম-পে ঘুরে বেড়ালেও ক্লান্তি স্পর্শ না করে।

দুর্গাপূজার এই ফ্যাশন প্রস্তুতি তাই কেবল নতুন পোশাক কেনার আনুষ্ঠানিকতা নয়; এটি নিজের স্বাতন্ত্র্য, সংস্কৃতি এবং আনন্দের এক যৌথ বহির্প্রকাশ। ঐতিহ্যের শিকড় আঁকড়ে ধরে আধুনিকতার ডানায় ভর করে শারদীয় সাজে সেজে ওঠার এই প্রস্তুতিই বাঙালিকে উৎসবের আনন্দে মেতে ওঠার এক পরম তৃপ্তি এনে দেয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ফলপ্রসূ আলোচনা চলছে: ডোনাল্ড ট্রাম্প

শরতের শুভ্রতায় শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা

Update Time : 05:21:45 am, Thursday, 8 October 2026